দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে যশোর থেকে তাহসীন ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। অভিযান চলাকালে তার ঘর তল্লাশি করে একটি চাপাতি, তার এবং কয়েকটি ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, তাহসীনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একটি মামলা রয়েছে। এছাড়া তিনি একটি ডাকাতি মামলারও তিন নম্বর আসামি।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন নিজেকে আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)-এর সদস্য বলে স্বীকার করেছেন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাহসীন জানিয়েছেন, যশোরে সংগঠনটির আর কোনো সদস্য নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় সংগঠনটির কোনো সক্রিয় কার্যক্রমও নেই।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাহসীনকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।
যে আই